ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২৬, ০২:০৭ পিএম

ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চায় বাংলাদেশ

বিশ্বকাপের উত্তেজনা কেটে গেলেও দুই দেশের ক্রিকেট সম্পর্কের আবহনা এখনও পুরোপুরি মিটে যায়নি। এ পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উদ্যোগ নিয়েছে। আগামী গুরুত্বপূর্ণ সিরিজগুলোকে সামনে রেখে দুই বোর্ডের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে।

সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে বিসিবি সম্প্রতি বিসিসিআইর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। মূল লক্ষ্য হলো সাম্প্রতিক পরিস্থিতিতে সৃষ্টি হওয়া দূরত্ব কমানো এবং ভবিষ্যতের দ্বিপাক্ষিক সিরিজগুলো নিশ্চিত করা।

গত জানুয়ারিতে দুই দেশের সম্পর্ক কিছুটা জটিল হয়েছিল। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া এবং বিশ্বকাপ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত তখন পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। বিতর্কিত মন্তব্য ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা দুই বোর্ডের মধ্যে সম্পর্ককে শীতল করেছিল। সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও ‘ভারতীয় দালাল’ বলে আক্রমণ করা হয়, যা উত্তেজনা বাড়ায়।

এবার বিসিবি সেই নেতিবাচক পরিস্থিতি থেকে সরে এসে সম্পর্ক পুনর্গঠন করতে চাইছে। সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে ভারতীয় দলের বাংলাদেশ সফর নির্ধারিত রয়েছে, যা আর্থিকভাবে গুরুত্বপূর্ণ। তবে সম্পর্ক স্বাভাবিক না হলে সিরিজটি অনিশ্চিত হতে পারে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আগামী সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর নির্ধারিত আছে এবং এটি এখনও চূড়ান্ত। এছাড়া আমরা ভারত সফরের বাতিল হওয়া নারী দলের সিরিজ পুনর্নির্ধারণ করতে চাই। চিঠিতে এই বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “দুই বোর্ডের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর প্রস্তাবও চিঠিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যৌথ ইভেন্ট আয়োজনসহ অন্যান্য কার্যক্রমেও সহযোগিতার পথ খোলা হয়েছে। আমরা আশা করি দ্রুত ইতিবাচক সাড়া পাব।”

ফাহিম স্বীকার করেছেন, “বিশ্বকাপের সময় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিছুটা অবনত হয়েছিল। তবে আমরা আশা করি, অদূর ভবিষ্যতে তারা আমাদের নারী দলকে হোস্ট করবে। আমরা চাই সম্পর্ক পুনরুজ্জীবিত হোক এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দুই বোর্ডের মধ্যে সুসম্পর্ক স্থাপন হোক।”

এই উদ্যোগ দুই দেশের ক্রিকেট সম্পর্ককে নতুন করে উজ্জীবিত করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এএন

Link copied!