ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২৬, ১১:৩৫ এএম

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন সর্বশেষ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে, যার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা আগে ফারুক আহমেদ ও নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এই এডহক কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দেশের ক্রীড়া আইন অনুযায়ী, বর্তমান কমিটির সদস্যরা চাইলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন। এতে কোনো বাধা নেই। অর্থাৎ এই আইন অনুযায়ী, তামিম সভাপতি হলেও আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন।

সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, তারা অবশ্যই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। তিনি বলেন, শুধু বর্তমান কমিটির সদস্যরাই নয়, আগ্রহী সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যায়।

এর আগে তামিম তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনকালীন সময়ে তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, আগের বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্তে নির্বাচনে হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এএন

Link copied!