ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ মাসচেরানো

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৫৭ এএম

দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ মাসচেরানো

লিওনেল মেসিদের এমএলএস শিরোপা জেতানোর মাত্র চার মাস পরেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। 

মঙ্গলবার ক্লাবটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

ক্লাব সূত্রে জানা গেছে, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরপরই মাসচেরানো নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তার সাথে কোচিং স্টাফের অন্য সদস্যরাও ক্লাব ছাড়ছেন। নতুন কোচ নিয়োগের আগ পর্যন্ত ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলারমো হোয়াসকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদায়ী বার্তায় মাসচেরানো বলেন, “মায়ামির প্রথম শিরোপা জয়ের স্মৃতি আমি আজীবন মনে রাখব। আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।” ২০২৪ সালের নভেম্বরে টাটা মার্টিনোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাসচেরানোর অধীনেই মায়ামি তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ ঘরে তোলে। এছাড়া দলটি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালেও খেলেছিল।

২০২৬ মৌসুমে মায়ামির শুরুটা কিছুটা ধীরগতির হয়েছে। লিগে সাত ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে থাকলেও, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে ছিটকে পড়া ছিল তাদের জন্য বড় ধাক্কা। পাশাপাশি লুইস সুয়ারেজকে সাইডবেঞ্চে রাখা এবং দলের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্ত নিয়ে মাসচেরানো কিছুটা চাপে ছিলেন বলে ফুটবল মহলে গুঞ্জন রয়েছে।

বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে মেসির দীর্ঘদিনের সতীর্থ মাসচেরানোর বিদায়ের ফলে ইন্টার মায়ামির ডাগআউটে এখন নতুন কার আগমন ঘটে, সেটিই দেখার বিষয়।

জেএইচআর

Link copied!