ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রুবেলের অবসর

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৬, ০৭:২৫ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রুবেলের অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এই ঘোষণা দেন তিনি।

অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে রুবেল বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে একসময় বিদায় নিতে হতো—সেই বাস্তবতা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে তিনি পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, সবাইকে ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ জানান।

ফেসবুকের রুবেল লিখেছেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন রুবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।

রুবেল হোসেন দেশের জার্সিতে সব ফরম্যাটে সর্বমোট ১৫৯টি ম্যাচ খেলেছেন। তার মোট উইকেট সংখ্যা ১৯৩টি; টেস্টে ৩৬টি, ওয়ানডেতে ১২৯টি ও টি-টোয়েন্টিতে ২৮টি। আর তিন ফরম্যাট মিলিয়ে তার রান সংখ্যা ৪২৯।

এম জি

Link copied!