ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অভিনেত্রী তানিয়ার বিরুদ্ধে মামলা করলেন চাহাল

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২৬, ১১:১৭ এএম

অভিনেত্রী তানিয়ার বিরুদ্ধে মামলা করলেন চাহাল

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং অভিনেত্রী তানিয়া চ্যাটার্জিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্ক এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। নিজের ভাবমূর্তি নষ্টের অভিযোগ এনে তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চাহাল।

সম্প্রতি একটি ভিডিওতে তানিয়া দাবি করেন, চাহাল তাকে ব্যক্তিগতভাবে ‘কিউট’ লিখে বার্তা পাঠিয়েছিলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই বিষয়টি নিয়ে চাহালকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ঘটনার পর নীরব না থেকে আইনি পথে হাঁটেন চাহাল। তার দাবি, তানিয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ইচ্ছাকৃতভাবে তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এমন বক্তব্য দেওয়া হয়েছে। নিজের সম্মান রক্ষার জন্যই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

অন্যদিকে তানিয়া চ্যাটার্জি জানিয়েছেন, বিষয়টি এত বড় আকার নেবে তা তিনি আগে অনুমান করেননি। তার মতে, এই ঘটনার পর তিনিই সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাহালের পক্ষ থেকে তাকে সেই বার্তা মুছে ফেলতে চাপ দেওয়া হয়েছিল।

কয়েকদিন আগে এক প্রকাশ্য অনুষ্ঠানে তানিয়া প্রথম এই ব্যক্তিগত যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। এরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিনোদন জগতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন যুজবেন্দ্র চাহাল। বিশেষ করে নৃত্যশিল্পী ধনশ্রী বর্মার সঙ্গে তার সম্পর্ক ভাঙার খবর এবং অন্যান্য গুঞ্জন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমানে চাহাল ও তানিয়া চ্যাটার্জিকে ঘিরে এই নতুন বিতর্ক আইনি প্রক্রিয়ায় প্রবেশ করেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের এই ঘটনাটি এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এম জি

Link copied!