ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মিরাজের ফাইফারে লিড পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:৩৩ পিএম

মিরাজের ফাইফারে লিড পেলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের দাপট থাকলেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৪১৩ রানে অলআউট হওয়ার পর জবাব দিতে নেমে ৩৮৬ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এতে বাংলাদেশ ২৭ রানের লিড পায়।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান করেছিল। রোববার (১০ মে) তৃতীয় দিনে ২১ বছর বয়সী আজান ১৫৩ বলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংস সেঞ্চুরি করেন।

তবে তাকে থামিয়ে দেন তাসকিন আহমেদ। ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করে আউট হন আজান। অপর প্রান্তে অভিষিক্ত আরেক ব্যাটার আব্দুল্লাহ ফজল ১০১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন।

এরপর মেহেদী হাসান মিরাজ আক্রমণে এসে সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি, শাকিল রানের খাতা না খুলেই ফিরে যান।

এরপর ৬০ রানে আউট হন ফজল। মিরাজের বলে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। পরে সালমান আঘাকে নিয়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে ১১৯ রানের জুটি গড়েন।

দলীয় ৩৪৯ রানে আউট হন রিজওয়ান। ৮ চারে ৭৯ বলে ৫৯ রান করে তিনি সাজঘরে ফেরেন। এরপর বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে।

বৃষ্টি শেষে খেলা শুরু হলে সালমান আঘা ৫৮ রানে আউট হন। নাহিদ রানার বলে স্লিপে দাঁড়িয়ে থাকা শান্তর হাতে ক্যাচ দেন তিনি। এরপর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

ফলে পাকিস্তানের ইনিংস থামে ৩৮৬ রানে। ১০২ রান খরচায় ৫ উইকেট নেন মিরাজ। এছাড়া তাসকিন ও তাইজুল নেন ২টি করে উইকেট।

Link copied!