ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১১, ২০২৬, ০৮:২৩ পিএম

বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে বসেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দৃঢ় ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে টাইগাররা। বৃষ্টির কারণে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পুরোটাই পরিত্যক্ত হলেও আলোক স্বল্পতায় খেলা আগেভাগে শেষ হওয়ার আগে লিড দাঁড়িয়েছে ১৭৯ রানের।

দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় মাত্র ৪ রানে আব্বাস আফ্রিদির শিকার হন এবং সাদমান ইসলাম ১০ রানে হাসান আলির বলে সাজঘরে ফেরেন। দলীয় ২৩ রানে দুই ওপেনার বিদায় নিলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। তাঁদের গড়া ১০৫ রানের জুটিতে বিপদ কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতির পর প্রবল বৃষ্টি ও আলোক স্বল্পতায় দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে ক্যারিয়ারের আরও একটি হাফ-সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। ১০৫ বল খেলে ৫৬ রান করে মুমিনুল আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন শান্ত। প্রথম ইনিংসে শতক হাঁকানো শান্ত দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে অপরাজিত আছেন।

চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫২ রান। হাতে ৭ উইকেট রেখে টাইগারদের লিড এখন ১৭৯। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করেছিল এবং পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়। ক্রিজে ফিফটি করা শান্তর সঙ্গে অপরাজিত আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

পঞ্চম তথা শেষ দিনে বাংলাদেশ দ্রুত রান তুলে কত রানের টার্গেট দেয় এবং পাকিস্তানি ব্যাটারদের রুখে দিয়ে জয় ছিনিয়ে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

জেএইচআর

Link copied!