ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সার

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ১৪, ২০২৬, ০৭:৪৩ এএম

আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সার

ইতোমধ্যেই লা লিগার শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা এবার হোঁচট খেল দেপোর্তিভো আলাভেসের মাঠে। বুধবার রাতে আলাভেসের কাছে ১-০ গোলে হেরে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সম্ভাবনা হারিয়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে এই জয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে আলাভেস।

ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে কাছ থেকে জাল খুঁজে নেন তিনি। আন্তোনিও ব্লাঙ্কোর বাড়ানো বল ছয় গজের বক্সে পেয়ে সুযোগ হাতছাড়া করেননি আলাভেস ফরোয়ার্ড।

এই ম্যাচে বার্সেলোনা মূলত দ্বিতীয় সারির দল নামিয়েছিল। লামিন ইয়ামাল ও রাফিনিয়ার মতো তারকা ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়। পেদ্রিকেও শুরুতে বেঞ্চে রাখা হয়েছিল, পরে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়। তবে ততক্ষণে পিছিয়ে পড়া বার্সা আর সমতায় ফিরতে পারেনি।

এই পরাজয়ের ফলে ৩৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৯১। লিগে এখন তাদের বাকি দুই ম্যাচ। ফলে সর্বোচ্চ ৯৭ পয়েন্টে পৌঁছানো সম্ভব হলেও ১০০ পয়েন্টের মাইলফলক ছোঁয়া আর হচ্ছে না।

অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে আলাভেস ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে। লা লিগায় অবনমন এড়ানোর লড়াইয়ে এটি তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

এদিকে লিগে এখনও রেলিগেশন লড়াই জমে রয়েছে। অষ্টম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে শুরু করে ১৯ নম্বরে থাকা হিরোনা- অনেক দলই এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। মাত্র পাঁচ পয়েন্টের ব্যবধানে অবস্থান করছে একাধিক ক্লাব।

গেতাফে মায়োর্কাকে ৩-১ গোলে হারিয়ে পরের মৌসুমেও শীর্ষ লিগে খেলা নিশ্চিত করেছে। ম্যাচে দুটি গোল করেন মার্টিন সাত্রিয়ানো। তবে মায়োর্কা এখনো গোল ব্যবধানে রেলিগেশন জোনের বাইরে টিকে আছে। জিরোনা ও এলচেসহ চারটি দলের পয়েন্ট এখন ৩৯।

অন্যদিকে রিয়াল ওভিয়েদোর অবনমন আগেই নিশ্চিত হয়েছে। মাঠে না নেমেই দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার দুঃসংবাদ পায় দলটি।

এছাড়া সেভিয়া ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে বড় স্বস্তি পেয়েছে। ম্যাচে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে তারা। ওসো, কিকে সালাস ও আকোর অ্যাডামসের গোলে জয় তুলে নেয় সেভিয়া।

আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে কিছুটা দূরে সরে গেছে এস্পানিওল। এই হারে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার পথে ধাক্কা খেল বিলবাওও।

এএন

Link copied!