ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিসিবি নির্বাচন ৭ জুন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৭:৩৪ পিএম

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। শনিবার ঘোষণা অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফশিল অনুযায়ী, ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পর্ষদ ভেঙে দেয় এবং তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

এনএসসি জানায়, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল এই অ্যাডহক কমিটিকে। সেই সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সমালোচনা ও বিরোধিতার মুখে পড়তে হয় বোর্ডকে। পরে ওই কমিটি থেকে সাতজন পরিচালক পদত্যাগ করেন।

এএন

Link copied!