ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে ৪৬ রানের লিডে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৪:০৩ পিএম

পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে ৪৬ রানের লিডে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানকে ২৩২ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। মাঝেমধ্যে বাবর আজম ও শেষদিকে সাজিদ খানের প্রতিরোধ ছাড়া পুরো ইনিংসজুড়েই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে।

দিনের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আব্দুল্লাহ ফজলকে ফেরান তাসকিন আহমেদ। পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার আজান আওয়াইস। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এরপর শান মাসুদ ও বাবর আজম জুটি গড়ার চেষ্টা করেন। তবে মেহেদী হাসান মিরাজের আঘাতে ভাঙে তাদের ৩৮ রানের জুটি। মাসুদ ২১ রানে ফেরেন। পরে সৌদি শাকিলও (৮) বেশি দূর যেতে পারেননি।

মাঝের দিকে বাবর আজম ও সালমান আগার ৬৩ রানের জুটি পাকিস্তানকে কিছুটা স্থিতি দেয়। তবে নাহিদ রানার বলে ৬৮ রানে বাবর আজম আউট হলে আবারও চাপে পড়ে সফরকারীরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান।

সালমান আগা ২১, মোহাম্মদ রিজওয়ান ১৩ এবং হাসান আলি ১৮ রানে বিদায় নেন। ইনিংসের শেষদিকে নবম ব্যাটার সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলের ব্যবধান কিছুটা কমান। তার ইনিংসে ছিল ২ চার ও ৪ ছক্কা।

বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন। তাসকিন আহমেদ ও মিরাজ হাসান ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ৪৬ রানের লিড নিশ্চিত করে ম্যাচে শক্ত অবস্থানে রয়েছে।

এএন

Link copied!