ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ২০, ২০২৬, ০২:২৭ পিএম

মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে আলোচিত নাম এখনো লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই অধিনায়ককে ঘিরে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, মেসিকে ছাড়া বর্তমান আর্জেন্টিনাকে কল্পনাই করতে পারেন না।

কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, মেসির খেলা উপভোগ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার বিদায়ের কথা ভাবতে তিনি প্রস্তুত নন। এই অনুভূতির সঙ্গে তিনি তুলনা টেনেছেন ডিয়েগো ম্যারাডোনার বিদায়ের পর তৈরি হওয়া শূন্যতার, যা আজও তাকে নাড়া দেয়।

আর্জেন্টিনার হয়ে ১৯৮ ম্যাচে ১১৬ গোল করা মেসি ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকা এনে দিয়েছেন দলকে। তাই ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণার পরও তার উপস্থিতি ঘিরেই মূল পরিকল্পনা সাজাচ্ছেন কোচ।

স্কালোনি আরও বলেন, মেসি ও ম্যারাডোনা একসঙ্গে খেললে তারা নিজেরাই মানিয়ে নিয়ে অসাধারণ জুটি গড়তেন, তাদের আলাদা কৌশলে বাঁধা সম্ভব হতো না।

প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপে তাদের বাকি ম্যাচ ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে।

সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে মরিতানিয়াকে ২-১ এবং জাম্বিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়ে ভালো ছন্দে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্কালোনির দল এখন আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই পূর্ণ মনোযোগ দিচ্ছে, আর সেই পথের কেন্দ্রবিন্দুতে আছেন মেসি।

সূত্র: ফক্স স্পোর্টস

এম জি

Link copied!