ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলন ফারমিন লোপেজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ২১, ২০২৬, ০১:৪১ এএম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলন ফারমিন লোপেজ

ডান পায়ের ভাঙা হাড়ে অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ফারমিন লোপেজ।

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

স্থানীয় সময় সোমবার তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফারমিন বলেন, জীবন ও ফুটবল কখনো কখনো এমন কঠিন পরিস্থিতি তৈরি করে, যা মেনে নেওয়া খুব কষ্টের। তবে এটাও পথচলারই অংশ। তিনি আরও জানান, এটি তার ক্যারিয়ারের কঠিন সময় হলেও তিনি ঘুরে দাঁড়াবেন এবং জাতীয় দলকে বাইরে থেকে সমর্থন দেবেন।

২৩ বছর বয়সী এই মিডফিল্ডার গত রোববার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলের জয়ের ম্যাচে চোট পান।

এদিকে স্পেন শিবিরে আরও দুঃসংবাদ এসেছে। ফরোয়ার্ড লামিন ইয়ামালও হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে তার না থাকার আশঙ্কা রয়েছে।

বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৮ বছর বয়সী ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দুই নম্বরে থাকা স্পেন আগামী সোমবার তাদের বিশ্বকাপ দল ঘোষণা করবে।

এম জি

Link copied!