ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ যাত্রায় উন্মোচিত হলো মেসিদের বিশেষ বিমান

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ২৩, ২০২৬, ১০:৫২ এএম

বিশ্বকাপ যাত্রায় উন্মোচিত হলো মেসিদের বিশেষ বিমান

আসন্ন ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই অভিযানের অংশ হিসেবে লিওনেল মেসিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি চার্টার্ড বিমান, যা শুক্রবার বুয়েনস আয়ার্সের এযেইযা আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দলের ভ্রমণকে আরও আরামদায়ক ও নিরাপদ করতে এই বিশেষ বিমান প্রস্তুত করেছে। বিশ্বকাপ চলাকালে দলটির এক শহর থেকে অন্য শহরে যাতায়াত ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তায় ব্যবহার করা হবে এটি। খুব শিগগিরই কোচ লিওনেল স্কালোনির চূড়ান্ত স্কোয়াড এই বিমানে করেই উত্তর আমেরিকার পথে রওনা দেবে।

বিমানটির নকশায় রাখা হয়েছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস ও ঐতিহ্যের নানা প্রতীকী উপস্থাপন। বিমানের পেছনের অংশে আকাশি-সাদা স্ট্রাইপের ওপর বড় করে লেখা রয়েছে ‘১০’ নম্বর, যা ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও বর্তমান অধিনায়ক লিওনেল মেসির প্রতি সম্মানসূচক শ্রদ্ধা।

এ ছাড়া বিমানের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে অধিনায়কের ‘সি’ ব্যান্ডের প্রতীক। অন্যদিকে মূল কাঠামোর নিচে স্থান পেয়েছে তিনটি সোনালি তারকা, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক—১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের শিরোপা।

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্প গড়বে আর্জেন্টিনা দল। সেখান থেকে ডালাসসহ বিভিন্ন ম্যাচ ভেন্যুতে যাতায়াতের প্রধান মাধ্যম হবে এই বিমান।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার সূচি অনুযায়ী, ১৭ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ২২ জুন ও ২৮ জুন টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এএন

Link copied!