ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকছেন কারা, দল ঘোষণা কখন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৮:১০ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকছেন কারা, দল ঘোষণা কখন

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণাকে ঘিরে বাড়ছে উত্তেজনা, আর সেই আলোচনার কেন্দ্রেই রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলে কারা সুযোগ পাচ্ছেন, আর কবে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড প্রকাশ করা হবে- সেটি জানতে মুখিয়ে আছেন সমর্থকেরা।

ফিফার বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী, অংশগ্রহণকারী সব দেশকে আগামী ৩০ মের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দিতে হবে। এরপর ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের স্কোয়াড প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আর্জেন্টিনা দল আগামী শনিবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ ক্যাম্প শুরু করতে রওনা হতে পারে। ধারণা করা হচ্ছে, ক্যাম্পে যাত্রার দিন কিংবা তার আগেই স্কালোনি তার বহুল প্রতীক্ষিত চূড়ান্ত দল ঘোষণা করবেন।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ৭ জুন প্রতিপক্ষ হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোকে মূল টুর্নামেন্টের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর দাবি, সম্ভাব্য চোট ও শেষ মুহূর্তের পরিবর্তনের কথা মাথায় রেখে কোচ স্কালোনি শুরুতে ৩২ সদস্যের একটি বড় দল নিয়ে ক্যাম্প শুরু করতে পারেন। পরে সেখান থেকে চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে।

দলে অধিনায়ক লিওনেল মেসির থাকা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজদের মতো তারকাদেরও দেখা যেতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে। ফলে আর্জেন্টিনার দল ঘোষণাকে ঘিরে সমর্থকদের আগ্রহ দিন দিন আরও বাড়ছে।

এএন

Link copied!