ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, আছেন যারা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৯:০৫ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, আছেন যারা

৩৬ বছর পর কাতার বিশ্বকাপে ট্রফি জয়ের স্বাদ পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। বৃহস্পতিবার ঘোষিত এই দলের নেতৃত্বে থাকছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডের জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনি মূলত কাতার বিশ্বকাপ জয়ী মূল দলটির ওপরই ভরসা রেখেছেন। এবারের স্কোয়াডে ২০২২ সালের শিরোপাজয়ী দলের ১৭ জন খেলোয়াড় জায়গা ধরে রেখেছেন। তাদের মধ্যে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজ অন্যতম।

গুঞ্জন থাকলেও ২০২৪ সালের কোপা আমেরিকার পর অবসর নেওয়া তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে আর দলে ফেরানো হয়নি। তবে গত বিশ্বকাপে ইনজুরির কারণে দলের বাইরে থাকা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার সুযোগ পেয়েছেন। ২০১৮ সালের পর এটি তার দ্বিতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে।

ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখে স্কালোনি দলে বেশ কিছু তরুণ প্রতিভাকে যুক্ত করেছেন। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে মানুয়েল লোপেজ এবং থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে খেলার টিকিট পেয়েছেন।

ফিটনেস সমস্যার কারণে কাতার বিশ্বকাপের অন্যতম লেফট ব্যাক মার্কোস আকুনা এবারের দল থেকে ছিটকে গেছেন। এছাড়া সম্প্রতি নজর কাড়া রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ডিফেন্ডার মার্কোস সেনেসি এবং মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।

আসন্ন টুর্নামেন্টে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মেসিদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

এএন

Link copied!