ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ৩০, ২০২৬, ০৪:১১ পিএম

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মিশর। প্রধান কোচ হোসাম হাসানের নির্বাচিত দলে প্রত্যাশামতো জায়গা পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ, মাহমুদ হাসান ত্রেজেগে ও ইমাম আশুর।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠছে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপের। এক আসর বিরতির পর আবারও ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছে ‘ফারাও’রা।

গোলরক্ষক হিসেবে দলের প্রথম পছন্দ মোহাম্মদ এল-শেনাওয়ি। তার সঙ্গে স্কোয়াডে আছেন মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলিমান ও মোহাম্মদ আলা। রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, আহমেদ ফাতুহ, মোহাম্মদ হানি ও হোসাম আবদেলমাগিদসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার।

মধ্যমাঠে থাকছেন ইমাম আশুর, মারওয়ান আতিয়া, নাবিল এমাদ, মোহান্নাদ লাশিন ও আহমেদ মোস্তাফা জিজো। পাশাপাশি আক্রমণভাগে সালাহর সঙ্গে ভরসা হিসেবে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে উজ্জ্বল পারফরম্যান্স করা ওমর মারমুশ, মাহমুদ হাসান ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইথাম হাসান ও হামজা আবদেল করিম।

তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ওকতাই আবদুল্লাহর।

মিশর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দল। বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ থেকে পরের পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রাথমিক লক্ষ্য।

মিশরের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
মোহাম্মদ এল-শেনাওয়ি, মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহাম্মদ আলা

রক্ষণভাগ:
মোহাম্মদ আবদেলমোনেম, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, আহমেদ ফাতুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, করিম হাফেজ

মধ্যমাঠ:
মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা (জিজো), মাহমুদ হাসান (ত্রেজেগে), ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল, নাবিল এমাদ

ফরোয়ার্ড:
ওমর মারমুশ, হামজা আবদেল করিম।

এম জি

Link copied!