ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপের থিম সং-এ মঞ্চ মাতাবেন ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৬, ০৩:৩০ পিএম

বিশ্বকাপের থিম সং-এ মঞ্চ মাতাবেন ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসা

ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই বিশ্বসংগীতের মঞ্চেও লেগেছে ফুটবলের হাওয়া। ২০২৬ সালের উত্তর উত্তর আমেরিকা (মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র) ফুটবল বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল থিম সং-এ কণ্ঠ দিয়েছেন এশিয়ান পপ তারকা ও বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ -এর থাই সদস্য লিসা। 

শুধু গান গেয়েই ক্ষান্ত হননি এই গায়িকা, আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত সোফি স্টেডিয়ামে  বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরাসরি পারফর্ম করবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল মহলে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এশিয়াসহ বিশ্বজুড়ে লিসা ভক্তদের মাঝে বইছে আনন্দের বন্যা।

এবারের বিশ্বকাপের জন্য ফিফা  বেশ কয়েকটি অফিসিয়াল গান নির্বাচন করেছে, যার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘গোলস’ শিরোনামের গানটি। এই ট্র্যাকে লিসার সাথে জুটি বেঁধেছেন ব্রাজিলের পপ সেনসেশন আনিসতা  এবং নাইজেরিয়ার বিখ্যাত আফ্রোবিটস  শিল্পী রেমা । মূলত এশিয়া, লাতিন আমেরিকা এবং আফ্রিকা- তিন মহাদেশের তিন শীর্ষ তারকাকে এক সুতোয় গেঁথে ফিফা ফুটবলবিশ্বের বৈশ্বিক রূপটিকেই সংগীতের মাধ্যমে ফুটিয়ে তুলেছে।

গত ২০ মে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে এই গানের একটি টিজার বা ঝলক প্রকাশ করে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল,  (আমাদের নতুন গান গোলস)। টিজারের একেবারে শেষ অংশে স্পোর্টসওয়্যার পরে লিসাকে দারুণ ভঙ্গিমায় নাচতে দেখা যায়। 

হাঙ্গামা এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মনমাতানো গানটি তৈরি করেছে ব্রাজিলের বিখ্যাত মিউজিক ডুও ‘ট্রপকিলাজ’ । স্টেডিয়ামের গ্যালারি কাঁপানো এই অ্যান্থেমটিতে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং আধুনিক পপ মিউজিকের এক অপূর্ব মিশ্রণ ঘটানো হয়েছে, যা খেলা চলাকালীন স্টেডিয়ামের দর্শকদের মাঝে এক অন্যরকম উদ্দীপনা তৈরি করবে।

২৯ বছর বয়সী থাই বংশোদ্ভূত লিসা, যিনি দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বখ্যাত গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’-এর সদস্য হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন, এখন বিশ্বমঞ্চে নিজের একক আধিপত্যের জানান দিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানে লিসার পারফর্ম করার বিষয়টি প্রায় নিশ্চিত। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো ঝড় উঠেছে। 

লিসার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাখ লাখ ভক্ত মন্তব্য করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেক ভক্ত লিখেছেন, এশিয়ার একজন শিল্পী হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের মূল থিম সং-এ যুক্ত হওয়া এবং উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা পুরো এশিয়া মহাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদমাধ্যমগুলো তাকে অলওয়েজ দ্য আসিয়ান স্টার (সব সময়ই আসিয়ানের তারকা) হিসেবে আখ্যায়িত করেছে।

লিসা এর আগেও বিশ্বমঞ্চের বেশ কিছু সম্মানজনক ইভেন্টে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার), এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস, মেট গালা এবং বিশ্বখ্যাত ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো-র মতো জমকালো মঞ্চে পারফর্ম করে বিশ্বমঞ্চে নিজের অবস্থান পোক্ত করেছেন। এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি তার ক্যারিয়ারে আরেকটি নতুন পালক যুক্ত করতে যাচ্ছে।

ফিফা কর্তৃপক্ষ ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ‘গোলস’ ছাড়াও আরও দুটি ভিন্ন স্বাদের অফিশিয়াল গান উন্মোচন করেছে। এর একটি হলো জেলি রোল এবং কারিন লিওন-এর যৌথ কণ্ঠের গান ‘লাইটার’। অন্যটি গেয়েছেন বিশ্বখ্যাত লাতিন পপ কুইন শাকিরা এবং আফ্রিকান তারকা বার্না বয়, যার শিরোনাম ‘দাই দাই’।

ফিফা সূত্রে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্দা উঠবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে। তবে যুক্তরাষ্ট্র পর্বের জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন হবে এর পরদিন অর্থাৎ ১২ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে, যেখানে সুরের জাদু ছড়াবেন লিসা।

দীর্ঘ এক মাসব্যাপী তুমুল লড়াই শেষে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘মেটলাইফ স্টেডিয়ামে’ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের। ফাইনাল ম্যাচের মধ্যবর্তী বিরতিতে বা হাফ-টাইমেও দর্শকদের জন্য থাকছে এক বিশাল চমক। ফাইনালের সেই বিশেষ মঞ্চ মাতাবেন পপ সাম্রাজ্যের সম্রাজ্ঞী ম্যাডোনা, পপ কুইন শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্ব কাঁপানো বয় ব্যান্ড ‘বিটিএস’। খেলা আর সুরের এই অপূর্ব মহোৎসব দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব।

এএন

Link copied!