ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

১৬ মিনিটে দুর্দান্ত গোল মেসির

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৭:৪১ এএম

১৬ মিনিটে দুর্দান্ত গোল মেসির

লিওনেল মেসির দুর্দান্ত এক গোলেই ম্যাচের শুরুতে এগিয়ে গেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ১৬ মিনিটে জালের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক।

মাঝমাঠের সামনের গুরুত্বপূর্ণ এলাকা ‘জোন-১৪’-তে সামান্য ফাঁকা জায়গা পেয়েছিলেন মেসি। সুযোগ পেয়ে সময় নষ্ট করেননি তিনি। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে জড়িয়ে যায়। দৃষ্টিনন্দন এ গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখানো আর্জেন্টিনা মেসির এই গোলে ম্যাচে কাঙ্ক্ষিত সূচনা পায়। অধিনায়কের পা থেকে আসা অসাধারণ ফিনিশে উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইন সমর্থকেরা।

আর্জেন্টিনার একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

আলজেরিয়ার একাদশ:

লুকা জিদান, রাফিক বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নৌরি, হিচাম বৌদাউই, ইব্রাহিম মাজা, নাবিল বেনতালেব, আনিস হাজ মৌসা, আমিন গুইরি ও ফারেস শাইবি।

এএন

Link copied!