ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মাগুরায় ১৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ১৬, ২০২৬, ০৯:০৬ পিএম

মাগুরায় ১৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা মো. আমিরুল ইসলাম (৫২)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৩ নম্বর কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় আব্দুর রউফ শিকদারের খামারের মাঝখানে একটি আমগাছের নিচে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি মো. কাওছার আলম। অভিযানে আরও অংশ নেন এসআই মো. মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই মো. সাইফুল ইসলামসহ ডিবি পুলিশের সদস্যরা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাগুরা জেলা পুলিশ, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর।

জেএইচআর

Link copied!