ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মাদারীপুর পৌরসভার ১১১ কোটি টাকার খসড়া বাজেট প্রণয়নে নাগরিক মতবিনিময়

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

জুন ১৬, ২০২৬, ০৮:৫৪ পিএম

মাদারীপুর পৌরসভার ১১১ কোটি টাকার খসড়া বাজেট প্রণয়নে নাগরিক মতবিনিময়

প্রথম শ্রেণীর মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ১১১ কোটি টাকার খসড়া বাজেট প্রণয়ন উপলক্ষে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

পৌর প্রশাসক (উপসচিব) মোছা. জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবীর, সাবেক সিভিল সার্জন ও নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. সরোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন এবং পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি খান মো. শহীদ, এনায়েত নান্নু এবং সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর। এ সময় এনটিভির সিনিয়র সাংবাদিক এম. আর মুর্তজাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপনের পর এর ওপর মুক্ত আলোচনা ও মতবিনিময় করেন অতিথিরা। বক্তারা বলেন, বাজেটের আকার বড় হলেও এটি সফলভাবে বাস্তবায়নের জন্য সঠিক কর্মপরিকল্পনা, নতুন আয়ের খাত তৈরি এবং ট্যাক্স হোল্ডার বৃদ্ধি করা প্রয়োজন।

নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির তাগিদ দিয়ে তাঁরা আরও বলেন, পৌর এলাকায় চলাচলকারী ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা থেকে নিয়মতান্ত্রিক রাজস্ব আদায়, পৌর বাস টার্মিনাল ব্যবহারকারীদের ট্যাক্সের আওতায় আনা, নতুন পৌর বিপণিবিতান নির্মাণ এবং পৌরসভার পতিত জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করে তা ভাড়ার মাধ্যমে নিজস্ব আয় বাড়ানোর জোরালো পরামর্শ দেন বক্তারা।

জেএইচআর

Link copied!