ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

খোকসায় ভিক্ষুক পুনর্বাসনে ৩ জনের মাঝে ৬টি ছাগল বিতরণ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ০৮:৪২ পিএম

খোকসায় ভিক্ষুক পুনর্বাসনে ৩ জনের মাঝে ৬টি ছাগল বিতরণ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ জন উপকারভোগীর মাঝে ৬টি ছাগল বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।

মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে খোকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ভিক্ষাবৃত্তি নিরসন, দারিদ্র্য হ্রাস এবং অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় ৩ জন উপকারভোগীকে দুটি করে মোট ৬টি ছাগল বিনামূল্যে দেওয়া হয়েছে।

উপকারভোগীরা হলেন- খোকসা বাঁধপাড়া গ্রামের করম আলী শেখের স্ত্রী আয়জান খাতুন (৫৬), খোকসা থানাপাড়া এলাকার বাবুর আলী শেখের ছেলে আব্দুল গফুর শেখ এবং খোকসা পৌরসভার পাতেলডাঙ্গী গ্রামের শ্রীবাস মণ্ডলের স্ত্রী লক্ষ্মী রাণী মণ্ডল।

ছাগল বিতরণকালে ইউএনও মো. আলাউদ্দিন বলেন, ভিক্ষাবৃত্তি পরিহার করে সবাইকে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরে আসতে হবে। সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের প্রয়োজনীয় সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপকারভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, ছাগল পালন করে তাঁরা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

জেএইচআর

Link copied!