ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভেড়ামারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

জুন ৩০, ২০২৬, ০৪:৩৮ পিএম

ভেড়ামারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৫-২০২৬ অর্থ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন এবং গৃহ মঞ্জুরীর অর্থের চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১২টায় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এই অনুদান প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মোট ৪৪টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৫২ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য সর্বমোট ১ লক্ষ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত জানান, প্রাকৃতিক দুর্যোগ এবং আকস্মিক অগ্নিকাণ্ডে যেসব পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় হয়ে পড়েছিল, তাদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারের এই মানবিক সহায়তা। এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সরাসরি সাহায্য করবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে সরকার সবসময় এভাবে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুদানের চেক ও ঢেউটিন বিতরণকালে ভেড়ামারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!