ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ক্রোয়েশিয়া ম্যাচের আগে সমর্থকদের বিশেষ বার্তা দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০১:৪৬ পিএম

ক্রোয়েশিয়া ম্যাচের আগে সমর্থকদের বিশেষ বার্তা দিলেন রোনালদো

‘নিশ্চিতভাবেই এটি আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’ চলমান বিশ্বকাপ অভিযানে নামার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে এভাবেই বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিসহ অগণিত রেকর্ড থাকলেও রোনালদোর অর্জনের খাতায় এখনও বাকি রয়ে গেছে আরাধ্য বিশ্বকাপ শিরোপাটি।

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি-টু বা শেষ বত্রিশের নকআউট ম্যাচে আগামীকাল শুক্রবার ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। যে দল হারবে, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এই নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে মুখোমুখি হচ্ছেন ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচ। হারের ওপর নির্ভর করছে এটিই তাঁদের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে যাবে কি না।

এই মহারণে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশ্যে পাঁচ শব্দের একটি বিশেষ বার্তা দিয়েছেন রোনালদো। পর্তুগিজ সমর্থকদের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে সিআরসেভেন লিখেছেন, ‘মেক আস ফিল অ্যাট হোম।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যেন মনে হয় আমরা ঘরের মাঠে খেলছি।’ এই বার্তার মাধ্যমে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্যালারিতে পর্তুগালের সমর্থকদের সরব উপস্থিতি ও জোরালো সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হলেও গ্রুপ পর্বে দলটির পারফরম্যান্স সমর্থকদের কিছুটা হতাশ করেছে। তুলনামূলক দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি দুটিতে আধিপত্য দেখাতে পারেনি পর্তুগাল। কঙ্গো ও কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে রোনালদোও নিজের চেনা ছন্দ খুঁজে পাননি। 

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও তাঁর খেলায় আগের সেই গতি দেখা যায়নি। তবে নকআউট পর্বের এই বাঁচা-মরার লড়াইয়ে ক্রোয়েশিয়াকে হারাতে পর্তুগাল যেমন রোনালদোর ওপর ভরসা করছে, ঠিক তেমনি রোনালদোও মাঠের দ্বাদশ খেলোয়াড় অর্থাৎ সমর্থকদের ওপরই আস্থা রাখছেন।

জেএইচআর

Link copied!