ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১২:০৯ পিএম

ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বোস্টনের ফেডারেল আদালতে মামলাটি করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের একটি গোল ভিএআর পর্যালোচনার মাধ্যমে বিতর্কিতভাবে বাতিল করা হয়। এর ফলে ইরান জয় এবং নকআউট পর্বে ওঠার সুযোগ হারায়।

আফরাসিয়াবি আদালতের কাছে কোটি কোটি ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকের পক্ষে ক্লাস-অ্যাকশন মামলা পরিচালনার অনুমতিও চেয়েছেন। তার দাবি, ভিএআরের ওই সিদ্ধান্ত ইরানের সঙ্গে অন্যায় করেছে এবং দলটিকে শেষ ৩২-এ খেলার সুযোগ থেকে বঞ্চিত করেছে।

ম্যাচের অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহর করা গোলটি ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং সেই ফলাফলের মধ্য দিয়েই ইরানের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। সে সময় বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছিল, ভিএআর পর্যালোচনার ভিত্তিতে গোলটি অফসাইড হিসেবে বাতিল করা হয়।

মামলায় আরও বলা হয়েছে, পুরো টুর্নামেন্টজুড়ে ফিফা ইরানের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং সমান ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এম জি

Link copied!