ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত হলো ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১২:২১ পিএম

আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত হলো ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর আবারও আলোচনায় এসেছেন ঘানার তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে এই ম্যাচ নিয়ে তার করা বিতর্কিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত মেলেনি। কেপ ভার্দের বিপক্ষে আলবিসেলেস্তেদের ৩-২ ব্যবধানের জয়ের পর বোনসামের দাবি মুখ থুবড়ে পড়েছে।

বিশ্বকাপের শেষ বত্রিশের এই ম্যাচকে ঘিরে বোনসাম দাবি করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তবে মাঠের খেলায় দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে দুর্দান্ত লড়াই করলেও জয় ছিনিয়ে নিতে পারেনি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল একে অপরকে তীব্র চ্যালেঞ্জ জানায়। শেষ পর্যন্ত প্রতিপক্ষের এক আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ফলাফলের মাধ্যমে ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়।

কোয়াকু বোনসাম এর আগেও একাধিক ফুটবল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে তুমুল আলোচনায় এসেছিলেন। তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের হাতে। টুর্নামেন্টে পর্তুগাল এখনো টিকে থাকলেও তাদের সামনে রয়েছে কঠিন পরীক্ষা।

এর আগে ইংল্যান্ড ও ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, তার কালো জাদুর প্রভাবে হ্যারি কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন কোনো গোল পাননি। পরবর্তীতে পানামার বিপক্ষে ম্যাচের আগে বোনসাম সেই জাদু তুলে নেওয়ার কথা জানান, এবং সেই ম্যাচে কেইন গোল করতে সক্ষম হন।

আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচকে ঘিরে বোনসামের মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল তৈরি হয়েছিল। শুরুর দিকে কেপ ভার্দের লড়াকু ফুটবল উত্তেজনার সৃষ্টি করলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার অভিজ্ঞতার কাছে তারা হেরে যায়। শুধু ঘানার তান্ত্রিকই নন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও এই ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের অনুমান করেছিলেন, যা শেষ পর্যন্ত খাটেনি।

জেএইচআর

Link copied!