ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৮:২৮ এএম

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

২০২৬ ফুটবল বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মধ্যেই রহস্যজনকভাবে মারা গেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচ অফিশিয়াল রব ডিপেরিঙ্ক। সোমবার (১৩ জুলাই) সকালে তার নিজ বাসার সামনের সড়ক থেকে ৩৮ বছর বয়সী এই রেফারির মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ডাচ সংবাদমাধ্যম দে টেলিগ্রাফ জানিয়েছে, নেদারল্যান্ডসের বোরকোলু শহরের কোর্টে মোলেনস্ট্রাট এলাকায় নিজের বাড়ির সামনে ডিপেরিঙ্কের মরদেহ পাওয়া যায়। তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে।

ডিপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ একজন ম্যাচ অফিশিয়াল এবং নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়েছে তারা। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

চলতি বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল ডিপেরিঙ্কের। তিনি নেদারল্যান্ডসের অভিজ্ঞ রেফারি ড্যানি মাকিলির সহকারী হিসেবে ফিফার তালিকায় ছিলেন। তবে গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তাকে বিশ্বকাপের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেয় ফিফা।

পরে তদন্তে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মে মাসে ব্রিটিশ পুলিশ মামলাটি খারিজ করে দেয়। তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানানো হয়। কিন্তু এরপরও ফিফা তাকে বিশ্বকাপের রেফারি প্যানেলে ফিরিয়ে নেয়নি।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্তে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন ডিপেরিঙ্ক। তিনি বলেছিলেন, অভিযোগের শুরু থেকেই পুলিশ, ফিফা ও উয়েফাকে সব তথ্য দিয়েছেন এবং তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলেও বিশ্বকাপে দায়িত্ব না পাওয়াটা তাকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে।

অন্যদিকে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তার প্রতি আস্থা রাখে। ব্রিটিশ পুলিশের তদন্ত শেষ হওয়ার পর সংস্থাটি তাকে নির্দোষ বিবেচনা করে এবং এরেডিভিসিতে ম্যাচ পরিচালনার অনুমতি পুনর্বহাল করে।

২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে রেফারিং শুরু করেন রব ডিপেরিঙ্ক। ঘরোয়া ফুটবলে তিনি ৮৪টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেন। তার ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের ৩ মে।

এএন

Link copied!