ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ম্যাচ হেরে মেজাজ হারালেন পারেদেস, স্পেনের দুই ফুটবলারকে মারধরের ঘটনায় তোলপাড়

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৩:১২ পিএম

ম্যাচ হেরে মেজাজ হারালেন পারেদেস, স্পেনের দুই ফুটবলারকে মারধরের ঘটনায় তোলপাড়

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারানোর পর চরম অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষের পরপরই মেজাজ ধরে রাখতে না পেরে স্প্যানিশ দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে সরাসরি মারধর করেছেন তিনি। মাঠের ভেতরে এমন জঘন্য ও অসংযত আচরণের কারণে ফুটবল বিশ্বে এখন সমালোচনার ঝড় বইছে।

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বজয়ের উল্লাসে মেতে ওঠেন স্পেনের ফুটবলাররা। ঠিক তখনই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় লিপ্ত হন লিয়ান্দ্রো পারেদেস। কথা-কাটাকাটির একপর্যায়ে চরম উত্তেজিত হয়ে পারেদেস সরাসরি গার্সিয়াকে ঘুষি মেরে বসেন।

সতীর্থকে বাঁচাতে দ্রুত সেখানে ছুটে আসেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও; তিনি গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর ঠিক তখনই পারেদেস সরাসরি গাভির মুখে সজোরে আঘাত করেন। এতে গাভি মাটিতে লুটিয়ে পড়েন।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি নিজেই মাঠে দৌড়ে এসে পারেদেসকে টেনে সরিয়ে নিয়ে যান। সহকারী রেফারির রিপোর্টের ভিত্তিতে প্রধান রেফারি তাৎক্ষণিকভাবে মাঠে লিয়ান্দ্রো পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান।

ঠিক কী কারণে পারেদেস এভাবে ক্ষিপ্ত হয়ে স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হলেন, সে বিষয়ে আর্জেন্টিনার ফুটবলারদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ম্যাচের পর কোচ স্কালোনি ছাড়া দলের অন্য কোনো সদস্য সংবাদমাধ্যমের মুখোমুখি হননি।

ফাইনালে হেরে আর্জেন্টাইন ফুটবলারদের এমন উগ্র আচরণকে ‘লজ্জাজনক’ ও ‘জঘন্য’ বলে আখ্যা দিয়েছেন সাবেক বিশ্বতারকা ও ফুটবল বিশ্লেষকেরা:

গ্যারি নেভিল (সাবেক ইংলিশ ফুটবলার): এটি অত্যন্ত লজ্জাজনক। আমি আর্জেন্টাইনদের লড়াই করার মানসিকতা পছন্দ করি, কিন্তু গত কয়েকটি ম্যাচে তাদের মাঠের আচরণ ছিল চরম হতাশাজনক।

অ্যালান শিয়ারার (বিবিসি বিশ্লেষক): পারেদেস একজনের মুখে কয়েকবার আঘাত করেছে, ফুটবলে এমন আচরণের কোনো স্থান নেই। আমরা জানি ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু হার মেনে নেওয়ারও একটা ভদ্রতা থাকে।

জো হার্ট (সাবেক গোলরক্ষক): বিরক্তিকর আচরণ! মাঠের ভেতর কেবল একজন মানুষের মধ্যেই ভদ্রতা বজায় ছিল, তিনি লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছেন। কিন্তু বাকিদের আচরণ ছিল জঘন্য।

জেএইচআর

Link copied!