ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

২০০ পর্বে ‘অনলাইন অফলাইন’

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:৪৩ এএম

২০০ পর্বে ‘অনলাইন অফলাইন’


ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। ২০০তম পর্বে পদার্পণ করছে নাটকটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আ খ ম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ। এই সময়ের গল্প নিয়ে নির্মিত নাটকটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

এর গল্পের কেন্দ্রে একটা অফিস। কিন্তু সেটা যে কীসের অফিস, তা আসলে এই অফিসের লোকজনও ভালো করে জানেন না! বেশিরভাগ সময় এই অফিসে মিটিং হয়— সামনে কিসের ব্যবসা শুরু করা যায় বা এই অফিসকে কীসের অফিস বানানো যায়, তা নিয়ে।

অফিসটির মালিক তিনজন, স্টাফও তিনজন। তিনজন আবার বন্ধু। শাহেদ, রন্টু এবং ইমন। শাহেদ এই অফিসের বস। যদিও অন্য দুজন তাকে বস বলে পাত্তা দেয় না! রন্টু এবং ইমন অফিসের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে থাকে। সাথে থাকে রন্টুর ভাগনে রিশাদ। আরেকটি চরিত্র সোলেমান মিয়া।

অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি। আজ মঙ্গলবার প্রচার হবে ‘অনলাইন অফলাইন’-এর ২০০তম পর্ব।

 

Link copied!