ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উচ্ছ্বসিত জেসি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২২, ০৫:৩০ এএম

উচ্ছ্বসিত জেসি

আরটিভি আয়োজিত ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি লাভ করেন খুলনার মেয়ে জেসি মোশাররফ। ২০২০ সালের সেই প্রতিযোগিতায় শীর্ষ দশে জায়গা করে নেয়ার পাশাপাশি দারুণ গায়কী দিয়ে সংগীতপ্রেমীদের মনেও জায়গা করে নেন এই গায়িকা।

এরপর আরটিভি আয়োজিত ‘স্টুডিও বাংলার গায়েন’ প্ল্যাটফর্মে গান করার সুযোগ পান জেসি। সেখানে তার গাওয়া একাধিক গান প্রশংসা কুড়ায়। এছাড়া আরও কিছু গানে শোনা গেছে তার কণ্ঠ।

এবার প্লে-ব্যাকে অভিষেক হলো জেসির। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র একটি গানে কণ্ঠ দিয়েছেন জেসি। গানটির কথা লিখেছেন সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

জেসি ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘বাংলার গায়েন’ খ্যাত আরও দুই শিল্পী রাসেল ও সেতু। তাদেরও এটি প্রথম প্লে-ব্যাক।
প্রথম প্লে-ব্যাকের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত জেসি।

বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে সিনেমায় গান করার সুযোগ পাব ভাবিনি। রেকর্ডিংয়ের অভিজ্ঞতা দারুণ ছিল। সবচেয়ে বড় কথা, আমার প্রিয় সুরকারদের একজন শ্রদ্ধেয় ইমন সাহা স্যার গানটি বানিয়েছেন। আশা করি দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’

উল্লেখ্য, গত বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ নিয়ে এসএসসি পাস করেছেন জেসি। বর্তমানে খুলনা সরকারি গার্লস কলেজে পড়ছেন তিনি। পড়াশোনার পাশাপাশিই সময় দিচ্ছেন গানে। লোকগান গাইতেই বেশি পছন্দ করেন তিনি।

Link copied!