ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চালু হলো মিটফোর্ডে বক্ষব্যাধিতে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৫, ২০২২, ০১:৫৯ এএম

চালু হলো মিটফোর্ডে বক্ষব্যাধিতে পরীক্ষা

প্রায় সাত দিন বন্ধ থাকার পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের রেসপিরেটরি বিভাগে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। হাসপাতালটির মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের ‘দ্বন্দ্বে’ পরীক্ষা বন্ধ ছিল।

গতকাল সোমবার বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে দুপুর আড়াইটার দিকে পরিচালকের নির্দেশনায় কক্ষটি খুলে দেয়া হয় বলে জানিয়েছে মিটফোর্ডের বক্ষব্যাধি বিভাগ।

হাসপাতালটির একটি সূত্র জানায়, হাসপাতালের ৩ নম্বর পুরোনো ভবনের দ্বিতীয় তলার রেসপিরেটরি বিভাগের কক্ষে গত সাত দিন ধরে তালা ঝুলছিল।

এ বিষয়ে মিটফোর্ডের রেসপিরেটরি বিভাগের প্রধান ডা. মেসবাহ উল হক বলেন, মেডিসিন বিভাগ থেকে এই কক্ষটি বন্ধ করে দেয়া হয়েছিল। সাত দিন ধরে আমরা শুধু রোগীদের আউটডোর সেবা দিতে পেরেছি।

রোগীদের পরীক্ষা যেমন— ব্রঙ্কোস্কোপি, ফ্লুরোস্কপি, স্পাইরোমেট্রি এবং রোগী দেখা ছাড়া অন্য কোনো প্রসিডিউর যেমন— ভর্তি করানো যাচ্ছিল না। আর এসব পরীক্ষা শুধু বক্ষব্যাধি হাসপাতাল ছাড়া অন্য কোথাও হয় না। এতে ভোগান্তিতে পড়েছেন বক্ষব্যাধির রোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক রেসপিরেটরি বিভাগের এক কর্মকর্তা বলেন, আমাদের বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের এন্ড্রোসকপিসহ কয়েকটি পরীক্ষা করা হয় ওই রুমে। এসব রুম বরাদ্দ দেয়ার জন্য কমিটি আছে। কিন্তু কমিটির কোনো ধরনের সিদ্ধান্ত দেয়ার আগেই মেডিসিন বিভাগ থেকে এই রুমে তালা দেয়া হয়েছিল।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশীদ উন নবী বলেন, হাসপাতালের কক্ষ বণ্টনে কমিটির কাজ চলছে। এর মধ্যে হয়তো কোনো বিভাগের চাহিদা থাকতে পারে রুমটা তারা নেবে। এর মধ্যে তালা দেয়ার ঘটনা ঘটে।

Link copied!