ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন ১৯ প্রার্থী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৫, ২০২২, ১১:৪৬ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন ১৯ প্রার্থী

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়াই  নির্বাচিত হতে যাচ্ছে ১৯ জন প্রার্থী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলাগুলো হলো গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভেলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। এরপর রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী- বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে এই ১৯ জেলায় একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৬১ জেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬২ জন। তবে ১৯ জেলায় চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১৫ জন প্রার্থী।

ইসির তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিল ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

ইএফ

Link copied!