ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শনিবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১১:২৬ এএম

শনিবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

আপনি প্রয়োজনীয় কাজে বা কিছু কেনাকাটার জন্য বাসা থেকে বের হয়েছেন। কিন্তু না জানার কারণে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ। নিশ্চয়ই বিষয়টি আপনাকে বিরক্তির কারণ হবে। তাই আপনাকে জানা প্রয়োজন আজ শনিবার কোন কোন এলাকার মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে।

কারণ রাজধানী ঢাকার একেক এলাকার মার্কেট ও দর্শনীয় স্থান সপ্তাহের একেক দিন বন্ধ থাকে। আপনি যদি আগে থেকেই জানতে পারেন মূল্যবান সময় নষ্ট হবে না। তাহলে আসুন জেনে নেই আজ শনিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট, দর্শনীয় স্থান বন্ধ থাকে।

রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে:

সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারি বাজার, শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর।

মার্কেট বন্ধ থাকে যেসব এলাকার:

আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন, নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে:

সাপ্তাহিক সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্র এবং শনিবার শিশু একাডেমি ও জাদুঘর বন্ধ থাকে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

মজুমদার/ইএইচ

Link copied!