ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে ঢাকায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২৪, ০৩:০৪ পিএম

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে ঢাকায় পথচারীর মৃত্যু

রাজধানীর ওয়ারী গুলিস্তান টোল প্লাজার পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর শিকদার (৫৬) নামের এক পথচারী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গুলিস্তান টোল প্লাজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমগীরের ভাই মো. রবিউল আলম শিকদার জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে তার ভাইকে দেখেন তারা। তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আলমগীরের। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি প্রেসে চাকরি করতেন আলমগীর।

তিনি আরও জানান, তাদের বাড়ি যাত্রাবাড়ীর কাজলা পশ্চিম শিবির নয়ানগর এলাকায়। বাবার নাম জমির শিকদার। সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে আলমগীরের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরএস

Link copied!