ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানীর বাড্ডায় হাত বোমাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২২, ২০২৪, ১১:৫৬ পিএম

রাজধানীর বাড্ডায় হাত বোমাসহ আটক ৩

রাজধানীর বাড্ডায় টেকপাড়া এলাকায় বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাত বোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২২ মে) রাতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই এলাকা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছলে অভিযান শুরু হয়।

অভিযানের আগে লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানিয়েছিলেন পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আরএস

Link copied!