ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৮, ২০২৪, ০৩:০৭ পিএম

রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ‍গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

প্রাথমিকভাবে বাসের আগুন লাগার সূত্রপাত সম্পর্কে আমরা জানতে পারিনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিআরইউ

Link copied!