ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

আলোচিত নিখোঁজ সেই সুবাকে পরিবারের কাছে হস্তান্তর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:৩০ এএম

আলোচিত নিখোঁজ সেই সুবাকে পরিবারের কাছে হস্তান্তর

ব্যাপক আলোচিত-সমালোচিত নিখোঁজ স্কুলছাত্রী আরিবা ইসলাম সুবাকে নিরাপদে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) আদাবর থানা কতৃপক্ষ ভুক্তভোগীর বাবা মো. রাজিবুল হাসানের হাতে তাকে হস্তান্তর করে।

গত রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুরের আদাবর থানার জাপান গার্ডেন সিটি, টোকিও স্কয়ার মার্কেটের সামনে থেকে সুবা নিখোঁজ হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরের দিন অর্থাৎ সোমবার নওগাঁ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ভুক্তভোগী সুবাকে আদাবর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানায়, টিকটকের মাধ্যমে একটি ছেলের সাথে তার পূর্ব পরিচয়ের সূত্র ধরে সে নওগাঁ জেলায় গিয়েছিল। পরবর্তীতে ভিকটিমের পিতা রাজিবুল হাসান লিখিতভাবে জানান যে, মেয়ে হারানোর বিষয়ে তিনি কোন অভিযোগ বা মামলা মোকদ্দমা করবেন না। তিনি তার মেয়েকে সম্পূর্ন সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন। মামলা ব্যাতীত তিনি তার মেয়েকে নিজ জিম্মায় ফিরে পেতে চান।

অতঃপর আদাবর থানার জিডি নং-২৯৭ অনুযায়ী ভুক্তভোগীকে সাক্ষীদের উপস্থিতিতে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।

বিআরইউ

Link copied!