ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উত্তরা থেকে যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:২৩ পিএম

উত্তরা থেকে যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের নেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রোববার সন্ধ্যায় উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, রিতা খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। তিনি সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের নেত্রী ছিলেন এবং তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার মৃত রহমত হোসেন খানের মেয়ে।

ইএইচ

Link copied!