ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৫৮ পিএম

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

রাজধানীর শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা চত্বরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সূত্রমতে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে ছড়ানো একটি পোস্টকে ভুয়া দাবি করে থানায় জিডি করতে যান ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও সাইয়েদুজ্জামান আলফি। তারা থানায় পৌঁছালে সেখানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

থানায় উদ্ভূত এই পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন ছাত্রদল নেতাকর্মীরা। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মানজুর হোসাইন মাহি (কালের কণ্ঠ) এবং সাধারণ সম্পাদক লিটন ইসলাম (স্টার নিউজ) আহত হন। এছাড়া ঢাকা মেইলের ইফতেখার সোহান সিফাত ও ঢাকা ট্রিবিউনের মো. সামশুদৌজা নবাবও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

থানা চত্বরে সংবাদকর্মীদের ওপর এমন হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএইচআর

Link copied!