ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০৬:০৩ পিএম

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা

মা দিবস উপলক্ষে যেসব মায়ের সন্তানরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়ে দেশ ও সমাজে গৌরব বয়ে এনেছেন, এমন ১১ জন গরবিনী মাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ১১ জন মায়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ বছর এটি ছিল ‘গরবিনী মা’ সম্মাননার ত্রয়োদশ আয়োজন।

সম্মাননা পাওয়া মায়েরা হলেন-প্রশাসন ক্ষেত্রে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম; আইন ও বিচার ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশালের বিচারক মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ; আইনশৃঙ্খলা ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের মা মোসা. রাজিফা আজাদ; শিক্ষা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও লিঙ্গ বিষয়ক বিভাগের অধ্যাপক তানিয়া হকের মা সেলিমা হক; সাংবাদিকতা ক্ষেত্রে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ; চিকিৎসা ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ; সংগীত ক্ষেত্রে সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু; অভিনয় (নারী) ক্ষেত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন; অভিনয় (পুরুষ) ক্ষেত্রে নাট্যাভিনেতা, মডেল ও পরিচালক জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল; এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিলের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত খাইরুম ইসলামের মা শিরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জেনারেশন জেড প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। ভবিষ্যতে এই দায়িত্ব আরও জটিল হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি নতুন প্রজন্মের উন্নয়নে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

গরবিনী মা সম্মাননায় মরণোত্তর কোনো পুরস্কার দেওয়া হয় না। তবে প্রকৌশল ক্ষেত্রে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থপতি ও নকশা পেশাজীবী শ্রীমতী কুন্ডুর মা ফাল্গুনী কুন্ডু সম্প্রতি আকস্মিকভাবে মৃত্যুবরণ করায় অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করা হয়। তিনি মায়ের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্তী। সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার। প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন হাসপাতালের ব্র্যান্ড বিভাগের প্রধান সি এফ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা গরবিনী মায়েদের উত্তরীয় পরিয়ে দেন। পরে সম্মাননা পাওয়া মায়েদের ক্রেস্ট, মেডেল, স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ, কাঠের ফ্রেমে বাঁধাই করা ছবি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এম জি

Link copied!