ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডেমরায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৬, ০৩:৫১ এএম

ডেমরায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু 

রাজধানীর ডেমরার মাতুয়াইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মোসা. কামিনী (২৪) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাতুয়াইল থেকে তিনজন মিলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে ডেমরার দিকে যাচ্ছিলেন। পথে চলার সময় কামিনীর ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি।

আহত অবস্থায় সহকর্মী শারমিনসহ দুজন তাকে উদ্ধার করে কোনাপাড়ার একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী শারমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মোসা. কামিনী ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি মাতুয়াইলের একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।

এম জি

Link copied!