ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল লিখে ভাইরাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৯:১৮ পিএম

‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল লিখে ভাইরাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হওয়া বহুল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার বিকেলে এই চিত্র দেখা গেছে।

তবে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের প্রদর্শনের জন্য উন্মুক্ত করার পর একটি নতুন বিপত্তি দেখা দিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি করা পরিচিতি বা তথ্য বোর্ডে মহিষটির বাংলা নামে একটি অদ্ভুত ও হাস্যকর বানান ভুল ধরা পড়েছে।

কর্তৃপক্ষের দেওয়া ওই পরিচিতি ফলকে মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিংয়ের ভুলের কারণে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’! ট্রাম্প বানানের ‘ট্র’ যুক্তাক্ষরের জায়গায় ভুলবশত ‘ট্ট’ ব্যবহার করায় পুরো নামের রূপই বদলে গেছে। বিষয়টি চিড়িয়াখানায় আসা সচেতন দর্শনার্থীদের নজরে এলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে নতুন করে হাস্যরস ও ট্রল শুরু হয়। এমনকি এই বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

চিড়িয়াখানায় মহিষটির ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা সেই তথ্য বোর্ডের ছবি দেখার পর থেকে দর্শনার্থী এবং নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক ও ব্যঙ্গাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে মন্তব্য করে বলছেন, ‘কোরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না!’ আবার অনেক দর্শনার্থী বিষয়টিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের চরম গাফিলতি ও খামখেয়ালিপনা হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো জাতের মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে এর খামারিরা শখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এর নামকরণ করেছিলেন। মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের এই মহিষটি নিয়ে দেশের মূলধারার গণমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন বিশ্বখ্যাত সংবাদমাধ্যমে বিশেষ প্রতিবেদন ছাপা হয়। বেশ কিছু আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমও এই মহিষটির ভিডিও প্রচার করে।

কোরবানির হাটে মহিষটি বিক্রির উদ্দেশ্যে আনা হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। পরবর্তীতে হাটে বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরল এই মহিষটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এরপর মহিষটির মূল ক্রেতাকে তাঁর প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এটিকে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেএইচআর

Link copied!