ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পশুর হাটের কারণে মেট্রোরেল স্টেশনে ক্ষয়ক্ষতি, ডিএনসিসির তদন্ত কমিটি গঠন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৬:৩৮ পিএম

পশুর হাটের কারণে মেট্রোরেল স্টেশনে ক্ষয়ক্ষতি, ডিএনসিসির তদন্ত কমিটি গঠন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অস্থায়ী পশুর হাট বসানোর কারণে মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ধারণে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ডিএনসিসি সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পাশে বউবাজার এলাকার খালি জায়গা এবং ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের মাঠ ব্যবহার করে অস্থায়ী পশুর হাট পরিচালিত হয়। হাট চলাকালীন সময়ে পশুবাহী যানবাহনের চলাচল এবং অতিরিক্ত ভিড়ের কারণে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচের সড়কসহ আশপাশের এলাকায় ব্যাপক ময়লা-আবর্জনা জমে যায়। একই সঙ্গে গাছপালা ভাঙচুরসহ পরিবেশ ও অবকাঠামোর বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।

এই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণের দায়িত্বই দেওয়া হয়েছে গঠিত তদন্ত কমিটিকে।

কমিটিতে ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। প্রয়োজনে কমিটি আরও সদস্য যুক্ত করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এম জি

Link copied!