ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় প্রবাসী আত্মহত্যা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি 

জুন ২২, ২০২২, ০৮:০৪ পিএম

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় প্রবাসী আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় এক প্রবাসী স্বামী আত্নহত্যা করেছে।  

নিহত বাহার উল্যাহ (৩৯) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী আজম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম নাটেশ্বর গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে এ প্রবাসী আত্নহত্যা করে।  

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ। তিনি বলেন, গত ১০ দিন আগে বাহার উল্যাহ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসে। আজ তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করে।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এমন খবরে স্ত্রীর উপর অভিমান করে স্বামী নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।  

ওসি আরো জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  

কেএস 

Link copied!