ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে সিএনজি চালকদের প্রতীকী অনশন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ২, ২০২২, ০২:০২ পিএম

বরিশালে সিএনজি চালকদের প্রতীকী অনশন

দুনিয়ার মজদুর এক হও, জেলা পর্যায়ে সিএনজি গাড়ির চলাচল নিশ্চিত কর, আন্তঃ জেলা হাইওয়ের পাশে সার্ভিস লেন চালু কর, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিলের জন্য মেট্রো এলাকায় হাইওয়ে ব্যবহারের বিশেষ অনুমতি দিতে হবে।

৪ শ’ পরিবারের জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে এই শ্লোগান নিয়ে মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের প্রধান ফটোকে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন বরিশাল জেলা সিএনজি-এলপিজি থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়ন।

জেলা এলপিজি সিএনজি থ্রিহুইলার চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসান জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম সোহানসহ অন্যরা।

বক্তারা থ্রি হুইলারের জন্য আলাদা লেন ও সার্ভিস রোড নির্মাণ এবং গ্যাস রিফিল ও জরুরি রোগী পরিবহনের জন্য জেলার সিএনজি মেট্রো এলাকায় চলাচলের সুযোগ দেয়ার দাবি জানান।

এসময় চালকরা আরো বলেন, আমাদের দাবি না মানা হলে আমরা কঠোর অন্দোলনে যাবে।

কেএস 

Link copied!