ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

চরফ্যাশনে বালতিতে পড়ে শিশুর মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি

চরফ্যাশন প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২২, ০৭:১১ পিএম

চরফ্যাশনে বালতিতে পড়ে শিশুর মৃত্যু

চরফ্যাশনে দুলারহাটে পানি ভর্তি বালতিতে পড়ে তাসরিফা আহমেদ রুবা নামে ২ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৫ নম্বর মায়া ব্রিজ সংলগ্ন হেলুপালোয়ন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসরিফা আহাম্মদপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মো. তোফায়েল আহমেদের মেয়ে।

স্বজনরা জানান, বুধবার সকাল ১১ টার সময় শিশু তাসরিফা ঘরের মধ্যে খেলাধুলা করেছিল। খেলাধুলার একপর্যায়ে তাসরিফাকে কিছুক্ষণ না দেখে খোঁজাখুঁজি করতে থাকি। কোথাও না পেয়ে ঘরের মধ্যে খুঁজতে থাকলে ঘরের মধ্যে থাকা পানি ভর্তি বালতিতে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। পরে তাসরিফাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ইসিজি করে শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত করেন।

দুলারহাট থানার (ওসি) আনোয়ারুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।

এসএম

Link copied!