ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঝিনাইদহে ডাকাতি, টাকাসহ স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহ প্রতিনিধি 

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৭:০৯ পিএম

ঝিনাইদহে ডাকাতি, টাকাসহ স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ শহরের পবহাটিতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পবহাটি বিশ্বাস পাড়ার মনিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারী মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে মনিরুল ইসলামসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর সবাইকে জিম্মি করে বাড়ির আলমারিতে থাকা ৫ টি স্বর্ণের আংটি, ২ টি কানের দুল, ১ টি হাতের বালা, একটি চেইন, নগদ টাকা ও মোবাইল লুট করে। 

এসময় তাদের বাঁধা দিলে মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তার শান্তনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাকাতদল পালিয়ে গেলে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে। আহত শান্তনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় রাতেই।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

আরএস
 

Link copied!