ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জুন ২০, ২০২৩, ০৫:১৪ পিএম

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমটির সহসভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতি  মহি উদ্দিন বলেন, স্কুল কলেজের এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫’শ টাকা চিকিৎসা ভাতা পাই। কিন্তু একই নিয়মে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শতভাগ সুযোগ সুবিধা পায়। সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বেতন ভাতার রয়েছে পাহাড়সম বৈষম্য। এমনকি বেসরকারি শিক্ষক -কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যান ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে ৪ ভাগ কেটে নেওয়া হচ্ছে। এমনকি  অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এ সমস্ত বিষয় সমাধান ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবি জানিয়েছেন সরকারের নিকট। 

এসময়  বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহি উদ্দিনসহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাসের আগেই দাবিগুলো মেনে না নিলে বাজেট ঘোষণা হওয়ার পরেই কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন।  

আরএস
 

Link copied!