জুলাই ২৩, ২০২৩, ০৭:৩৪ পিএম
‘সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন’ এই শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে রোববার (২৩ জুলাই) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
টাঙ্গাইল : টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারী : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর সেখান থেকে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে বর্তমান সরকার। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ সাধারণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সরকারি বিভিন্ন দপ্তরের ১৩টি স্টল দিনব্যাপী উদ্ভাবনী প্রদর্শনী প্রদর্শন করে এবং সেবা প্রদান করেন।
ময়মনসিংহ: র্যালি পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয়, ময়মমসিংহে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব)। এসময়ে উপস্থিত ছিলেন পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ ও সরকারী দপ্তরসমূহের প্রতিনিধিরা।
চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। বক্তারা প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসাধারণ যেন সঠিক সময়ে সঠিক সেবা পায় সেজন্য সেবাদানকারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান। পরে সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌশলী মো. আব্দুর রহিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম প্রমুখ।
দিনাজপুর : জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালি পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই বঙ্গবন্ধুর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. সামছুল আযম, ডিডিএলজি মো. মোখলেছুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ বোরহানুল ইসলাম সিদ্দিকী।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস প্রমুখ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ কাদের, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এফ.এম খায়রুল ইসলামসহ দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
বকশীগঞ্জ (জামালপুর): উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক ,বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমাতুজ্জামান জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান , সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও লুৎফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় বক্তব্য রাখেন।
চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কলেজর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, আনসার ও ভিডিপি অফিসার আবুল বশির, কৃষি সমপ্রসারণ অফিসার এম এম মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, সিএ আবদুল হাকিম ও উপ সহকারী কৃষি সাদ্দাম হোসেন প্রমুখ।
বালিয়াকান্দি (রাজবাড়ী): শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
থানচি (বান্দরবান) : উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। এসময় বিশেষ অতিথি ছিলেন, থানচি থানার ওসি মো. ইমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া, উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা মো. মিজান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খালেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহায়ক পলাশ পাল।
নকলা (শেরপুর): র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন। বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইসহাক আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক সরকার প্রমুখ।
সালথা (ফরিদপুর) : উপজেলা পরিষদের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব মিয়া, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রীতম দাস, সালথা থানার উপপরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক দিবস পালন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা চত্বর থেকে একটি র ্যালি বের হয়ে পৌর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া, উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা রাশেদ ইকবাল, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, আনসার ভিডিপি কর্মকর্তা পিযুস কুমার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান খানসহ সকল কর্মকর্তকবৃন্দ।
বাসাইল (টাঙ্গাইল): র্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন নাহার রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান, একাডেমিক সুপাভাইজার আল-আমিন,থানা তদন্ত কর্মকর্তা আবু হানিফ সরকার প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লংগদু (রাঙামাটি) : লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন। সভায় উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, শিক্ষা অফিসার এম.কে ইমাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রামপাল (বাগেরহাট) : ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি তদন্ত মো. আসিফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস, এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেস ক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমুখ।
পাইকগাছা (খুলনা) : শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান প্রমুখ।
ভূঞাপুর (টাঙ্গাইল) : র্যালি পরবর্তী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গীস বেগম, মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফ নুর মিনি, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান, সমাজসেবা অফিসার মো. শহিদুজ্জামান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও অন্য নেতারা।
দেলদুয়ার (টাঙ্গাইল) : উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সারোয়ার রিজভী, দেলদুয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল আলম, পল্লিবিদ্যুত দেলদুয়ার জোনাল অফিসের এজিএম মো. রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান প্রমুখ।
মহম্মদপুর (মাগুরা) : উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মকছেদুল মোমিন, অধ্যক্ষ ও উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, সমাজসেবা কর্মকর্তা প্রমুখ।
দশমিনা (পটুয়াখালী) : উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাসিল্যান্ড ওয়াসিউজ্জামান চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা জাফর আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান ও উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেনসহ অনেকে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : দিবসটি পালনে উপজেলা পরিষদে কনফারেন্স হলে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রওশন আরা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খালিদ আবদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা ও কসবা থানা পরিদর্শক (তদন্ত) আবদুল বাসেত প্রমুখ।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে "সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাব" প্রতি পাদ্য সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নওসাদ মাহমুদ, উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ সুমন মিয়া । সভায় সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তির পদ্ধতি এবং সেবার ধরন সম্বলিত পোস্টার/ ফেস্টুন অনুষ্ঠান স্থলে দপ্তরভিত্তিক আলাদাভাবে প্রদর্শন করা হয়।
বুড়িচং (কুমিল্লা) : উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী মো. আলিফ আহমেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোল্লাহাট(বাগেরহাট) : র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আ. সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জুয়েল, নির্বাচন কর্মকর্তা মো. ইসহাক, সমাজসেবা কর্মকর্তা মো. ওসমান হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, প. প. কর্মকর্তা পলাশ কুমার, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র, ফায়ার সার্ভিসের সহকারী অফিসার মো. কামরুল ইসলাম প্রমুখ।
তিতাস (কুমিল্লা) : উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সেতারুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার সারজিনা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, তিতাস থানার এসআই তানবীর আহমেদ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ইউনুস মিয়াসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
ফুলপুর (ময়মনসিংহ): উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার ফারুক মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, প্রেস ক্লাব সভাপতি মো. নাজিম উদ্দিন প্রমুখ।
দীঘিনালা (খাগড়াছড়ি) : র্যালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনউপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আব্দুল হাসনাত খাঁন, দীঘিনালা থানার তদন্ত কর্মকর্তা মো. শরীফ, দীঘিনালা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমুখ। এতে নিজ নিজ দপ্তরের সেবাসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার হ্যাপি চাকমা।
