ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘বাংলাদেশ এখনও বিপদমুক্ত নয়’

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৭, ২০২৩, ০৬:৩৩ পিএম

‘বাংলাদেশ এখনও বিপদমুক্ত নয়’
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

‘বাংলাদেশ এখনও বিপদমুক্ত নয়’ বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে হলুদ দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার ঘটনা অনুসন্ধানে একটা তদন্ত কমিটি গঠন করাতে হবে। দেশ, জাতি ও বিশ্বকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সম্পর্কে জানানো দরকার। তা না হলে আবারও ২১ আগস্টের মতো ঘটনা ঘটবে বারবার। তদন্ত কমিটি যে প্রতিবেদন জমা দিবে, যে শ্বেতপত্র দিবে সেটা সবাইকে জানতে হবে, জানাতে হবে। তদন্ত কমিটি না হলে এমন হত্যাকাণ্ড ঘটতেই থাকবে। কারণ, বাংলাদেশ এখনও বিপদ মুক্ত নয়। মুক্তিযুদ্ধে শত্রু চিহ্নিত করা গেলেও এখন শত্রুরা সব জায়গায় মিশে গেছে।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি ২০১৪ সাল থেকে বলে আসতেছি বঙ্গবন্ধুর হত্যার ঘটনা অনুসন্ধানে একটা তদন্ত কমিটি গঠন করা হোক। সরকারের কাছে দাবি জানিয়েছি। কিন্তু, সরকার সেটা এখনও করেনি।’

তিনি বলেন, ‘পুলিশ সূত্রে জানা যায় যে বঙ্গবন্ধু মোট ৩০৫৩ দিন জেল খেটেছেন। তিনি পাকিস্তানে আরও ৪ বছর জেলে ছিলেন। স্বাধীন বাংলাদেশ গড়তে তিনি মোট ১৩১৪ দিন সময় পেয়েছেন। ৫৫ বছর ৪ মাস ২৯ দিন বঙ্গবন্ধু বেঁচে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু তার শাসনামলের শুরুর দিকে ভুল করেছেন। তিনি পাকিস্তানি আমলাদের মাধ্যমে দেশ পরিচালনার কাজ শুরু করেন। এটা নিয়ে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে বলেছেন যে পাকিস্তানি আমলা দিয়ে যেন দেশ পরিচালনা না করেন। মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে।’

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর করা কুদরত ই খুদা শিক্ষা কমিশন ছিল আসল শিক্ষা কমিশন। এরপরে অনেক গুলো কমিশন হলেও সেগুলোর গুনগত মান ছিল না। আমিও ১৯৯৭ সালের করা শিক্ষা কমিশনের সদস্য ছিলাম। কিন্ত, সেই কমিশনগুলো ভালো ছিল না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন হযবরল হয়ে গেছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এআরএস

Link copied!