ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মধুপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০১:৪২ পিএম

মধুপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে শাহীন স্কুল শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শাহীন স্কুল মধুপুর শাখার আয়োজনে মঙ্গলবার সকালে অডিটোরিয়ামের হলরুমে শাহীন স্কুল এন্ড কলেজ টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমিন শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল গফুর, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খানম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শাহীন স্কুল মধুপুর শাখার সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!